ট্রেনে অতিরিক্ত লাগেজ নিয়ে ভ্রমণ: ভারতীয় রেলের ব্যাগেজ রুলস ও কিছু গুরুত্বপূর্ণ কথা
ট্রেনে যাতায়াতের সময় আমরা প্রায় সবাই একটা সাধারণ সমস্যার মুখে পড়েছি—লাগেজ রাখার জায়গা না পাওয়া। বিশেষ করে স্লিপার বা ৩-টার্ড এসি (3AC) কোচে অনেক যাত্রীই পরিবারের বিশাল বিশাল ব্যাগ, বড় ট্রাঙ্ক কিংবা অতিরিক্ত ভারী মালপত্র নিয়ে উঠে পড়েন। ফলে সিটের নিচে বা আশেপাশে বিন্দুমাত্র হাঁটাচলার জায়গা থাকে না। নিজের একটি ছোট ব্যাগ রাখার জন্যও সহযাত্রীদের সঙ্গে তর্কাতর্কি কিংবা চরম ভোগান্তিতে পড়তে হয়। এই ভেতরের বিশৃঙ্খলা সামলাতে এবং যাত্রীদের যাতায়াত আরো আরামদায়ক করতে ভারতীয় রেল এখন থেকে কোচে অতিরিক্ত মালপত্র তোলার বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে। ব্যাগেজ লিমিট: কোন ক্লাসে কত কেজি সাথে রাখা যাবে? কোচের শ্রেণী (Class of Travel) অনুযায়ী বিনামূল্যে সর্বোচ্চ কত কেজি লাগেজ আপনি নিজের সাথে কামরায় নিতে পারবেন, তা নিচে দেওয়া হলো: ফার্স্ট এসি (First AC): সর্বোচ্চ ৭০ কেজি ফ্রি। সেকেন্ড এসি (Second AC): সর্বোচ্চ ৫০ কেজি ফ্রি। থার্ড এসি / চেয়ার কার (3AC / CC): সর্বোচ্চ ৪০ কেজি ফ্রি। স্লিপার ক্লাস (Sleeper Class): সর্বোচ্চ ৪০ কেজি ফ্রি। সাধারণ শ্রেণী (General / Second Class): সর্বোচ্চ ৩৫ কেজি ফ্রি। জরুরি...