জনগননা তে বাড়ি গননায় কোন ৩৩টি প্রশ্ন করা হবে ? জেনে নিন

আগামী ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গে আদমশুমারির (জনগণনা) প্রথম পর্ব — বাড়ি তালিকাকরণ ও গৃহগণনা শুরু হচ্ছে। সরকারি গণনাকারী আপনার বাড়িতে আসবেন। তাঁকে সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য। এবার এই কাজ হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে — গণনাকারীর হাতে থাকবে মোবাইল/ট্যাব, কাগজের ফর্ম নয়।


 প্রথম ধাপের House Listing & Housing Census-এর কাজ শুরু হচ্ছে। আপনার এলাকায় ১৬ আগস্ট থেকে গণনাকারী বাড়ি বাড়ি আসবেন। তাই আগে থেকেই জেনে রাখুন—কী কী তথ্য দিতে হতে পারে এবং কীভাবে প্রস্তুত থাকবেন।

👉 ভয় পাওয়ার বা চিন্তার কিছু নেই। এটি জনগণনার নির্ধারিত তথ্য সংগ্রহের কাজ। দেশে কত বাড়ি আছে , সেগুলো কেমন - এই তথ্যই আপনাকে দিতে হবে । মোট ৫ ভাগে ঠিক নিচের ৩৩ টি প্রশ্নই আপনাকে করা হবে । 


📝 গণনাকারী কী কী জানতে চাইবেন?

সরকারি নির্ধারিত প্রশ্নমালা অনুযায়ী মূলত নিচের বিষয়গুলি সম্পর্কে তথ্য নেওয়া হবে—

১. বাড়ি ও নির্মাণ সংক্রান্ত তথ্য

  • বাড়ি/বিল্ডিং নম্বর ( এটা সেন্সাস কর্মী নিজেই দেবেন ) 
  • Census House Number ( এটা সেন্সাস কর্মী নিজেই দেবেন ) 
  • ➡️ মেঝে কী দিয়ে তৈরি
  • ➡️দেওয়াল কী দিয়ে তৈরি
  • ➡️ ছাদ কী দিয়ে তৈরি
  • ➡️বাড়িটি কী কাজে ব্যবহৃত হয়
  • ➡️বাড়ির বর্তমান অবস্থা

২. পরিবারের তথ্য

  • ➡️ পরিবারের নম্বর
  • ➡️ পরিবারে সাধারণত কতজন থাকেন
  • ➡️ পরিবারের প্রধানের নাম
  • ➡️ পরিবারের প্রধানের লিঙ্গ
  • ➡️ পরিবারের প্রধান SC/ST/Other কোন শ্রেণির
  • ➡️ বাড়িটি নিজের, ভাড়া বা অন্য ধরনের মালিকানায় কি না
  • ➡️ পরিবারের ব্যবহারে থাকা বসবাসের ঘরের সংখ্যা
  • ➡️ পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছেন

৩. বাড়ির প্রয়োজনীয় পরিষেবা

  • ➡️ পানীয় জলের প্রধান উৎস কী
  • ➡️ পানীয় জলের উৎস কোথায়/কীভাবে পাওয়া যায়
  • ➡️ আলোর প্রধান উৎস কী
  • ➡️ শৌচাগারের সুবিধা আছে কি না
  • ➡️ কী ধরনের শৌচাগার
  • ➡️ বর্জ্য জল বের হওয়ার ব্যবস্থা কী
  • ➡️ স্নানের ব্যবস্থা আছে কি না
  • ➡️ রান্নাঘর আছে কি না
  • ➡️ LPG/PNG সংযোগ আছে কি না
  • ➡️ রান্নার প্রধান জ্বালানি কী

৪. বাড়িতে থাকা জিনিসপত্র/সুবিধা

  • ➡️ Radio/Transistor
  • ➡️ Television
  • ➡️ Internet-এর সুবিধা
  • ➡️ Laptop/Computer
  • ➡️ Telephone/Mobile Phone/Smartphone
  • ➡️ Bicycle/Scooter/Motorcycle/Moped
  • ➡️ Car/Jeep/Van

৫. আরও একটি তথ্য

  • ➡️ পরিবারে প্রধানত কোন শস্য/খাদ্যশস্য খাওয়া হয়
  • ➡️ জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বর

এই ৩৩টি বিষয়ই সরকারি Houselisting & Housing Census 2027-এর নির্ধারিত প্রশ্নমালায় রয়েছে।


❗ সাধারণ মানুষ কী কী মনে রাখবেন?

✅ ১. পরিবারের সঠিক তথ্য দিন

পরিবারে সাধারণত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা সঠিকভাবে জানানো গুরুত্বপূর্ণ।

✅ ২. বাড়ির মালিকানা সম্পর্কে সঠিক উত্তর দিন

বাড়িটি নিজের হলে নিজের, ভাড়া হলে ভাড়া—যেটি সত্য সেটিই বলুন।

✅ ৩. ঘরের সংখ্যা ঠিক করে রাখুন

পরিবারের বসবাসের জন্য ব্যবহৃত ঘরের সংখ্যা সম্পর্কে আগে থেকেই পরিষ্কার ধারণা রাখুন।

✅ ৪. পানীয় জল ও শৌচাগার সম্পর্কে সঠিক তথ্য দিন

আপনার বাড়িতে জলের উৎস, শৌচাগার, স্নানের ব্যবস্থা এবং বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা কী—এসব জানতে চাওয়া হবে।

✅ ৫. মোবাইল নম্বরের বিষয়ে

মোবাইল নম্বর জনগণনা-সংক্রান্ত যোগাযোগের জন্য নেওয়া হবে বলে সরকারি প্রশ্নমালায় উল্লেখ আছে।

⚠️ ৬. OTP, PIN, ATM তথ্য দেবেন না

জনগণনার নামে কেউ যদি ব্যাঙ্কের OTP, ATM PIN, UPI PIN, Password বা টাকা চাইলে দেবেন না।

গণনাকারীর পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয় Census Supervisor/প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাচাই করুন।

🏡 ৭. বাড়িতে কেউ না থাকলে?

গণনাকারী আবার আসতে পারেন। সম্ভব হলে পরিবারের এমন একজন সদস্যকে রাখুন যিনি বাড়ি ও পরিবারের সঠিক তথ্য দিতে পারবেন।

🌐৮. অনলাইনে নিজে নিজে ফর্ম পূরণ (Self-Enumeration) করে থাকলে আপনার SE ID (১১/১২ সংখ্যার নম্বর) গণনাকারীকে দেখালেই কাজ হয়ে যাবে — আলাদা করে সব প্রশ্নের উত্তর দিতে হবে না।

🔗 ৯. ভুয়া লিঙ্ক থেকে সাবধান। WhatsApp/SMS-এ আসা অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। শুধু সরকারি পোর্টাল se.census.gov.in ব্যবহার করুন।

🧑🏾‍🧑🏼‍🧒🏼১০. দ্বিতীয় পর্ব (জনগণনা) হবে ২০২৭-এর ফেব্রুয়ারিতে। ব্যক্তিগত, ধর্ম ও বিস্তারিত তথ্য তখন নেওয়া হবে — এই পর্বে নয়।



🤔 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা

এটি শুধু “কতজন মানুষ বাড়িতে থাকেন” তা গোনার কাজ নয়।

প্রথম ধাপে দেশের বাড়িঘর, পরিবারের বাসস্থান, বাড়ির সুবিধা ও বিভিন্ন সম্পদের একটি সামগ্রিক চিত্র তৈরি করা হবে। পরবর্তী ধাপে Population Enumeration-এর মাধ্যমে মানুষের বিস্তারিত জনসংখ্যাগত তথ্য সংগ্রহ করা হবে।

তাই গণনাকারী বাড়িতে এলে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য দিন।

📌 সবাই আগে থেকেই প্রস্তুত থাকুন ।

জনগণনায় সঠিক তথ্য দিন
দেশের সঠিক চিত্র গড়ে তুলুন। 🇮🇳