অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেতে কীভাবে লিঙ্ক করাবেন ?

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে কি আধার লিঙ্ক করাতে হবে ? কিভাবে লিঙ্ক করাবেন ছবির মাধ্যমে বুঝে নিন ।  


 ছবিটির স্ক্রিনশট নিতে এখানে টাচ করুন  । শেয়ার করতে পারবেন 

মনে রাখবেন  অনেকেরই এখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য Aadhaar-Bank DBT/NPCI Status চেক করতে গিয়ে “Inactive” দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই । কোন বিশ্বস্ত সাইবার ক্যাফেতে গিয়ে লিঙ্ক চেক করান । নিজের ফোনেও করতে পারবেন । উপরের ছবিটা ভালো করে দেখে নিন । 😟

“Inactive” দেখাচ্ছে মানে আপনার আধার আগে ব্যাংকের সাথে লিঙ্ক ছিল, কিন্তু বর্তমানে DBT/NPCI Mapping Active নেই। তাই সরকারি টাকা অ্যাকাউন্টে আসতে সমস্যা হতে পারে।তবে চিন্তার কিছু নেই 😊

আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান (SBI, ICICI বা অন্য যেকোনো ব্যাংক), সেই ব্যাংক শাখায় গিয়ে বলুন —
👉 “Aadhaar NPCI Seeding / DBT Active করতে চাই”

সঙ্গে যা নিয়ে যাবেন 👇
✅ আধার কার্ড
✅ ব্যাংক পাসবুক / ATM
✅ মোবাইল নম্বর

ব্যাংক থেকে NPCI Mapping আবার Active করে দেবে। সাধারণত ৩–৭ দিনের মধ্যে আপডেট হয়ে যায়। তারপর UIDAI ওয়েবসাইটে গিয়ে “Bank Seeding Status” চেক করলে যদি “Active” দেখায়, তাহলে সব ঠিক আছে। ✅

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:
❌ কোনো OTP কাউকে দেবেন না
❌ ব্যাংকের PIN বা ডিটেইল শেয়ার করবেন না
❌ ভুয়ো লিংক বা অচেনা ওয়েবসাইটে তথ্য দেবেন না

সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন ❤️