রাম নবমীর ছবি ও স্ট্যাটাস ডাউনলোড করুন

ভগবান রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। এই রামনবমীর পুণ্য তিথিতে তিনি অযোধ্যার রাজা দশরথ এবং রাণী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান রাম, যিনি মর্যাদা পুরুষোত্তম নামেও পরিচিত , সত্য, কর্তব্য এবং করুণার মতো গুণাবলীর জন্য সারা বিশ্বে পূজিত । 


 (  ডাউনলোড বটনে ক্লিক করলে ছবিটি ফোনে সেভ হয়ে যাবে ) 


























রাম নবমী হলো একটি হিন্দু উৎসব, এইদিন ভগবান বিষ্ণুর অবতার, শ্রীশ্রী রামেচন্দ্রের জন্মদিবস উদযাপন করা হয় । এই দিনটি প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পালিত হয়, সাধারণত মার্চ বা এপ্রিল মাসে।  ভগবান রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি অযোধ্যার রাজা দশরথ এবং রাণী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান রাম,  মর্যাদা পুরুষোত্তম নামেও পরিচিত । তিনি সত্য, কর্তব্য এবং করুণার মতো গুণাবলীর সম্মানিত।

এই বছর রামনবমী পালনের সময় 

২৬শে মার্চ সকাল ১১ঃ৪৮ থেকে ২৭শে মার্চ সকাল ১০ঃ০৬ পর্যন্ত 





রাম নবমীর দিন কি করা উচিৎ নয় ?

রাম নবমীর দিনে কিছু কাজ করা উচিত নয়, যেমন - 
👉বাসি ফল বা ফুল দিয়ে পূজা করা উচিত নয়।
👉পেঁয়াজ, রসুন, মাংস, মদ ইত্যাদি খাবার গ্রহণ করা উচিত নয়।
👉 উপবাসের সময় অন্য খাবার খাওয়া উচিত নয়।। 
👉এই দিনে কোনো অশুভ কাজ করা উচিত নয়।
👉রাগ বা জেদ করা উচিত নয়।
👉অতিরিক্ত আনন্দ করার জন্য উচ্চস্বরে অপ্রাসঙ্গিক গানবাজনা করা উচিত নয়।
👉মন্দির বা পূজার স্থানে অশুচি হয়ে প্রবেশ করা উচিত নয়।


রাম নবমীর দিন কি করা উচিৎ ?

🪔 রামনবমীর দিন মিষ্টি ভোগের মধ্যে জিলিপি, পায়েস, বেসনের লাড্ডু, বেলের মোরব্বা, কাজু দিয়ে তৈরি মিষ্টি এবং সুজির পায়েস দিন।

🌸 শ্রীরাম, সীতামা এবং হনুমানজিকে তুলসীপাতার মালা অর্পণ করুন।

🪔 এই দিন রামমন্দিরে গিয়ে ১১টা মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালুন এবং ‘জয় রাম’ মন্ত্রটি ১০৮ বার পাঠ করুন। এই কাজটি সন্ধ্যাবেলা করতে হবে।

🌸 বিয়েতে বিলম্ব থাকলে, অর্থাৎ নানা প্রকার বাধার সম্মুখীন হতে হলে, সেই সকল বাধা দ্রুত কাটানোর জন্য রামমন্দিরে গিয়ে সীতামাকে হলুদ এবং কমলা সিঁদুর অর্পণ করুন।

🌷 মনের সকল ইচ্ছা পূরণ করার জন্য এই দিন সকালে স্নান সেরে, শুদ্ধ বস্ত্র পরিধান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন।

🙏🏼 এই দিন সকালে বা সন্ধ্যাবেলা রামমন্দিরে গিয়ে  গরীব দুঃখী মানুষকে দান করুন।

🪔 রামনবমীর দিন বাড়িতে শ্রীরাম অষ্টক পাঠ করুন।

  • জটা-কলাপ-শোভিতং সমস্ত-পাপ-নাশকং।
    স্বভক্ত-ভীতি-ভঞ্জনং ভজে হ রামমদ্বয়ম্ ॥১॥
    (অর্থ: যিনি জটাজুটে শোভিত, সমস্ত পাপ ধ্বংসকারী, ভক্তের ভয় নাশকারী, সেই অদ্বিতীয় শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি।)
  • নিজ-স্বরূপ-বোধকং কৃপাকরং ভবাঁপহং।
    সমং শিবং নিরঞ্জনং ভজে হ রামমদ্বয়ম্ ॥২॥
    (অর্থ: যিনি নিজ স্বরূপ জ্ঞান প্রদান করেন, করুণাময়, সংসার দুঃখ হরণকারী, প্রশান্ত এবং নির্মল, সেই অদ্বিতীয় শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি।)
  • সহ-প্রপঞ্চ-কল্পিতং হ্যনাম-রূপ-বাস্তবং।
    নিরাকৃতিং নিরাময়ং ভজে হ রামমদ্বয়ম্ ॥৩॥
    (অর্থ: যিনি সমগ্র জগতের মূল, অথচ নাম-রূপের অতীত, নিরাকার এবং নিরোগ, সেই অদ্বিতীয় শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি।)
  • নিষ্প্রপঞ্চ-নির্বিকল্প-নির্মলং নিরাময়ম্।
    চিদেকরূপ-সস্ততং ভজে হ রামমদ্বয়ম্ ॥৪॥
    (অর্থ: যিনি জাগতিক প্রপঞ্চের অতীত, অকল্পনীয়, পরম পবিত্র এবং চিদানন্দস্বরূপ, সেই অদ্বিতীয় শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি।)
  • ভবাদ্ধি-পোত-রূপকং হ্যশেষ-দেহ-কল্পিতং।
    গুণাকরং কৃপাকরং ভজে হ রামমদ্বয়ম্ ॥৫॥
    (অর্থ: যিনি সংসার সমুদ্র পারাপারের নৌকা স্বরূপ, সর্বভূতে বিরাজমান, গুণ ও কৃপার আধার, সেই অদ্বিতীয় শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি।)
  • মহা-বাক্য-বোধকৈর্বিরাজমান-বাক্-পদৈঃ।
    পরং ব্রহ্ম-সদ্ব্যাপকং ভজে হ রামমদ্বয়ম্ ॥৬॥
    (অর্থ: যিনি বেদান্তের মহাবাক্যের দ্বারা বোধগম্য, পরমব্রহ্ম এবং সর্বত্র ব্যাপ্ত, সেই অদ্বিতীয় শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি।)
  • শিবপ্রদং সুখপ্রদং ভবচ্ছদং ভ্রমাপহং।
    বিরাজমান-দেশিকং ভজে হ রামমদ্বয়ম্ ॥৭॥
    (অর্থ: যিনি কল্যাণ ও সুখ প্রদান করেন, সংসার ও ভ্রম নাশ করেন, এবং গুরু রূপে বিরাজমান, সেই অদ্বিতীয় শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি।)
  • রামাস্কং পঠতি যঃ সুখদং সুপুণ্যং
    ব্যাসেন ভাষিতমিদং শৃণুতে মনুষ্যঃ।
    বিদ্যাং শ্রিয়ং বিপুল-সৌখ্যমনন্ত-কীর্তিং
    সম্প্ৰাপ্য দেহ-বিলয়ে লভতে চ মোক্ষম্ ॥৮॥
    (অর্থ: ব্যাসদেব রচিত এই পবিত্র রাম অষ্টকম যিনি পাঠ বা শ্রবণ করেন, তিনি জ্ঞান, ঐশ্বর্য, অসীম সুখ ও কীর্তি লাভ করেন এবং অন্তিমে মোক্ষ লাভ করেন [৮]।)