দীপাবলিতে এই ১৬টি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন
🌟 দীপাবলিতে করা উচিৎ নয় এমন ধর্মীয় নিয়মসমূহ
দীপাবলি শুধু আলো জ্বালানোর উৎসব নয়—এ হলো অন্ধকার থেকে আলোর পথে, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যাত্রা। এই দিনটিতে লক্ষ্মী ও গণেশের আরাধনা করা হয় — যাতে জীবনে ধন, শান্তি ও প্রজ্ঞা আসে।
তবে এই পবিত্র দিনে কিছু আচরণ আছে যা একেবারেই করা উচিৎ নয়। শাস্ত্রে বলা আছে, এগুলি করলে মা লক্ষ্মী দূরে সরে যান, আর জীবনে আসে অশুভ শক্তির প্রভাব।
চলো জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি ও তাদের আধ্যাত্মিক কারণ—
১। অন্ধকারে ঘর রাখা উচিৎ নয়
দীপাবলির মূল অর্থই হলো “অন্ধকার জয় করা”। যদি ঘর, উঠোন বা জানালা অন্ধকারে ডুবে থাকে, তাহলে তা আধ্যাত্মিকভাবে আলোর শক্তিকে প্রতিরোধ করে। প্রতিটি প্রদীপ যেন মনে করিয়ে দেয় — জীবনের অন্ধকার যতই হোক, এক ফোঁটা আলোই তা দূর করতে পারে।
২। কলহ, রাগ বা তর্ক নয়
দীপাবলি শান্তির উৎসব। রাগ, অহংকার, অপমান বা ঝগড়া এই দিনের শুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়। মা লক্ষ্মী কখনও এমন ঘরে প্রবেশ করেন না যেখানে ক্রোধের আগুন জ্বলছে।
৩। অশুদ্ধ অবস্থায় পূজা করা নয়
শরীর ও মন যদি অশুদ্ধ থাকে, তাহলে পূজার ফল নষ্ট হয়। স্নান, পরিস্কার পোশাক ও শান্ত মন নিয়ে পূজায় বসা শাস্ত্রের নির্দেশ। মনে রাখো—লক্ষ্মী সেই ঘরে থাকেন, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য আছে।
৪। ধার করা জিনিসে পূজা নয়
পরের বাসন, প্রদীপ বা অর্থে পূজা করা উচিৎ নয়। এতে পূজার পবিত্রতা নষ্ট হয়। নিজের সামর্থ্যে যা সম্ভব, তাই দিয়েই পূজা করা সর্বশ্রেষ্ঠ ভক্তি।
৫। লক্ষ্মী পূজার সময় দরজা বন্ধ করা নয়
বিশ্বাস করা হয়, দীপাবলির রাতে মা লক্ষ্মী ভক্তদের ঘরে আসেন। তাই দরজা খোলা রাখা শুভ। এটি প্রতীক — জীবনের দরজা যেন সর্বদা আশীর্বাদ, প্রেম ও আলোর জন্য খোলা থাকে।
৬। অপরিষ্কার স্থান বা বাসন নয়
পূজার থালা, আসন বা স্থান অপরিষ্কার থাকলে দেবী অসন্তুষ্ট হন। এই দিন বাড়িতে এঁটো বাসন ও বাসি কাপড় ফেলে রাখা উচিৎ নয় । যত দ্রুত সম্ভব সেগুলি পরিস্কার করে নেওয়া উচিৎ । কারণ, পরিচ্ছন্নতা মানেই সৌন্দর্য, আর সৌন্দর্যই দেবী লক্ষ্মীর এক রূপ।
৭। রাতের বেলা ঝাড়ু দেওয়া উচিৎ নয়
এই দিনে রাতের দিকে ঝাড়ু দিলে মনে করা হয় মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান। ভোরবেলা উঠে ঘর ঝাট দিয়ে পরিস্কার করে রাখা উচিৎ । প্রতীকী অর্থে, ঝাড়ু মানে বর্জন — তাই আলোর রাত্রিতে ভালো জিনিসকে “ঝাড়ু দেওয়া” অশুভ।
৮। অশালীন আচরণ বা উচ্চ শব্দ নয়
দীপাবলির আনন্দ মানেই শান্ত সৌন্দর্য। অশ্লীল গান চালিয়ে নাচানাচি , অতিরিক্ত শব্দ, গান বা মদ্যপ পার্টি উৎসবের পবিত্রতা নষ্ট করে। এইসব করতে হলে দিপাবলী পালন করা উচিৎ নয় । এই আলোর উৎসব মানে শান্তি, ভদ্রতা , নম্রতা ও আনন্দের উৎসব ।
৯। মাংস, মদ বা তামাক সেবন নয়
এই দিনে শরীরকে মন্দিরের মতো পবিত্র রাখতে হয়। অশুদ্ধ খাদ্য বা আমিষ খাদ্য বা নেশা করলে পূজার শক্তি কমে যায়। মা লক্ষ্মী কেবল পবিত্র মন ও শরীরের ভক্তদের আশীর্বাদ করেন।
১০। অন্যের সম্পদে লোভ ও হিংসা করা নয়
ধন মানেই শুধু টাকা নয়, সততা ও চরিত্রও ধনের অংশ। অন্যের সম্পত্তিতে লোভ করলে নিজের লক্ষ্মীও ক্ষুণ্ণ হয়। প্রকৃত সম্পদ হল সন্তুষ্টি। এই দিনে কার বাড়ি কেমন সাজানো হল । কে কত দামি বাজি পোড়ালো এই দেখে হিংসা করা উচিৎ নয় । নিজের সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী পূজার আয়োজন করা উচিৎ ।
১১। আতসবাজি ও আগুনে অসাবধানতা নয়
অগ্নি ব্রহ্মের প্রতীক — এই দিন আলোর উৎসব । আলো ও বাজি তাই হবেই । কিন্ত আগুনের সঙ্গে খেলা করা নয়। উৎসবের আনন্দ যেন কারও জীবনে বিপদ না আনে সেদিকে খেয়াল রাখা উচিৎ । বাচ্চাদের অত্যন্ত সাবধানে রাখা ও অবলা জীবদের কষ্ট না দেওয়া উচিৎ । নিরাপত্তা ও সতর্কতা উত্তম ভক্তির লক্ষণ।
১২। গরিব বা অতিথিকে অবহেলা করা নয়
দীপাবলির আসল আনন্দ ভাগাভাগিতে। অতিথি, গরিব বা পশু-পাখিকেও অন্ন দান করলে তা হয় সত্যিকারের পূজা। যে দেয়, সেই পায়।
১৩। লক্ষ্মী প্রতিমা বা ছবি একা ফেলে রাখা নয়
পূজার পর দেবীকে সম্মানের সঙ্গে নির্দিষ্ট স্থানে স্থাপন করতে হয়। দেবীকে অবহেলা করলে পূজার ফল নষ্ট হয়। এটা ভক্তির শেষ ধাপ — শ্রদ্ধা।
১৪। অপবিত্র কথা বা নেতিবাচক চিন্তা নয়
বাক্যও শক্তি বহন করে। অশুভ চিন্তা বা নেতিবাচক কথা বললে বা ভাবলে সেই শক্তি নিজের ঘরেই ফিরে আসে। আজকের দিনে শুভ চিন্তার সাথে দীপাবলির আলো যেন মনে-প্রাণে জ্বলে ওঠে।
১৫। অবেলায় ঘুমানো নয়
বিশ্বাস আছে, দীপাবলীর দিন সন্ধ্যে বেলা কেউ বা কারো পরিবার ঘুমিয়ে বা আলস্যে দিন কাটালে দেবী লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন না । জেগে থাকা মানে শুধুমাত্র শরীরে নয়, মনে ও আত্মায় জাগ্রত থাকা। তবেই দীপাবলীর সার্থকতা ।
১৫। কালো উপহার দেওয়া উচিৎ নয়
দীপাবলীর দিন উপহার দেওয়ার নিয়ম থাকলেও কাউকে কালো পোশাক , কালো কালো মোড়কে মুড়ে কোনো উপহার দেওয়া উচিৎ নয়
যেখানে আলো, সেখানেই দেবত্ব। আর যেখানে দেবত্ব, সেখানেই মা লক্ষ্মীর আশীর্বাদ। ✨
